ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব। এমন শিক্ষা দেব, যা কখনো ভুলবেন না।’গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করেছে। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের তিন নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন।ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট ওই মামলা রায় দিয়েছেন আদালত। এতে সিন্ধু পানিবণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের ওপর বাঁধ নির্মাণ করা হবে। আদালত এ বিষয়েও নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে।’আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বানও জানিয়েছে।পাকিস্তানের সেনাপ্রধান গত ৯ আগস্ট ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন শেষ হবে, ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের Read more

এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম
এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে, ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প
ইলনের কার্যকলাপে আমি খুবই হতাশ: ট্রাম্প

একটি সরকারি বিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী Read more

ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি
ইন্দোনেশিয়ায় বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন