নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ মে) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবিসহ জেলার পাঁচটি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘এ’ ইউনিটের ৮৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭৬২৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৮৫.৯২  শতাংশ।পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। বহিঃস্থ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ‍বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। উপাচার্যের কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নোয়াখালী জনাব মোঃ আব্দুল্লাহ-আল ফারুক, ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ।পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবিসহ মোট পাঁচটি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠুভাবে আজ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য সকাল থেকেই আমাদের ভিজিল্যান্স টিম, মনিটরিং এজেন্ট এবং শিক্ষার্থীরা কাজ করছেন। এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট ভলান্টিয়ারসহ অন্যান্য টিম বিভিন্ন কেন্দ্রে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ডাক্তার রয়েছেন। আশা করছি উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। বিশেষ ধন্যবাদ জানাতে চাই নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ যারা বিভিন্নভাবে যুক্ত ছিলেন সকলের প্রতি। একই সঙ্গে পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, প্রক্টরিয়াল টিম, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সর্বোপরি আমাদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই যারা সুষ্ঠুভাবে এ পরীক্ষাটি সম্পাদন করতে আমাদের সহযোগিতা করেছেন।এ সময় উপাচার্য বিদ্যুৎ পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাবসমূহের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং নোয়াখালীবাসীসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।উল্লেখ্য, গত ২৫ এপ্রিল এবং ০২ মে ২০২৫ গুচ্ছভুক্ত ‘সি’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারী মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা
যুদ্ধের শঙ্কায় বাঙ্কার সংস্কারে ব্যস্ত কাশ্মীরিরা

পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তিতে ছিলেন। তারা Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব
চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি জমি দখল করে প্রকাশ্যে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় এক বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন