মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের সর্ববৃহৎ বিল চলনবিল। নাটোরের সিংড়া উপজেলায় এখন বোরো চাষের ভরা মৌসুম। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের ব্যস্ত থাকার কথা ছিল বীজতলা তৈরি ও জমি প্রস্তুতিতে। কিন্তু এ বছর চলনবিলের বিস্তীর্ণ ফসলি জমি দখল করে নিয়েছে উজান থেকে ভেসে আসা অবাঞ্ছিত আগাছা ও কচুরিপানা। ফলে উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। মাঠজুড়ে রয়েছে কচুরিপানার পাহাড়।সরেজমিনে দেখা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজরাহার, চৌগ্রাম এবং সিংড়া পৌর এলাকার উত্তর ও দক্ষিণ দমদমা, হিয়ালা বিল, ডাহিয়া, পাঁড়িল, কাউয়াটিকরি, বেড়াবাড়ি, গাড়াবাড়ি, সরিষাবাড়ীসহ বিভিন্ন এলাকার মাঠগুলোতে কচুরিপানা জমে স্তূপ হয়ে আছে।বর্ষার শুরুতে খালগুলোতে বাঁশের বানা দিয়ে মাছ ধরার বেড়া দেওয়ার কারণে কচুরিপানাগুলো প্রবাহ হারিয়ে কৃষি জমিতে আটকা পড়েছে। উৎপাদন খরচে বাড়তি বোঝার চাপ, কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কৃষকদের নাভিশ্বাস উঠছে।কৃষকরা জানান, যেসব জমিতে কচুরিপানা কম সেখানে বিঘা প্রতি অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় ৫ হাজার টাকা। তবে যেসব জমিতে স্তূপাকার হয়ে কচুরিপানা জমেছে, সেখানে শ্রমিক দিয়ে পরিষ্কার করতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। অনেক কৃষক নিরুপায় হয়ে কচুরিপানা পচাতে বিষ বা কীটনাশক প্রয়োগ করছেন, যা কোনো কাজে আসছে না বরং উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।অতিরিক্ত খরচ ও শ্রমিকের অভাবে অনেক কৃষক চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষ করে হিয়ালা বিলে প্রায় ২০০ হেক্টর জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ‘এ বছর দীর্ঘস্থায়ী বন্যা এবং অসময়ে পানি আসার কারণে উজান থেকে বিপুল পরিমাণ কচুরিপানা ভেসে এসে কৃষি জমিতে আটকা পড়েছে। আমাদের হিসাব অনুযায়ী, উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে এই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে কৃষকদের বিঘা প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি বিষ প্রয়োগ না করে কচুরিপানাগুলো সার হিসেবে ব্যবহারের। তবে যে পরিমাণ কচুরিপানা জমেছে, তা কৃষকদের একার পক্ষে পরিষ্কার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কৃষকদের পাশে থাকার চেষ্টা করছি।’প্রতিবছর এভাবে কচুরিপানা ও আগাছা জমতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে পুরো বিল কচুরিপানা গ্রাস করে নেবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। কৃষকদের দাবি, চলনবিলের এই প্রধান ফসল রক্ষায় সরকারিভাবে যান্ত্রিক সহায়তা বা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা জরুরি। অন্যথায় দেশের এই গুরুত্বপূর্ণ শস্য ভাণ্ডারে খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি
সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

’সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর বদলি হলেন বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মহসীন খান। তাকে জেলার বামনা Read more

পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত আন্তমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানিয়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (২৬ অক্টোবর) সকালে Read more

স্ত্রী স্বীকৃতির দাবীতে জামায়েত নেতার বাসায় তরুণীর অনশন
স্ত্রী স্বীকৃতির দাবীতে জামায়েত নেতার বাসায় তরুণীর অনশন

ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতির দাবীতে জামায়েত নেতার বাড়িতে অনশনের বসেছেন রুজিনা বেগম নামের এক তরুণী।শুক্রবার (২ মে) বিকেল থেকে উপজেলার Read more

লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!
লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি বাজারে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির Read more

নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি
পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম) নির্মাণ কাজ গত ৬ মাস ধরে স্থবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন