ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। এই আক্রমণে বিমানবন্দরটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে, গণহত্যার বিরুদ্ধে এবং ইয়েমেনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।সারি বলেন, এই হামলায় ‘ফিলিস্তিন-২’ নামের একটি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের আকাশপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিককে সাইরেনের সতর্কবার্তা শুনে দ্রুত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়।ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করতে পেরেছিল। এর পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে, যার মধ্যে তেল আবিব এবং আল-কুদসও রয়েছে, জরুরি সাইরেন বাজানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ সাময়িকভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় প্রায় ২০০টিরও বেশি স্থানে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক সম্প্রচার মাধ্যম জানিয়েছে, গত পাঁচ মাসে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ৭০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতি ৪৮ ঘণ্টায় একটি করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি Read more

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের
সার্কাস বন্ধ, দোকানেও বিক্রি নেই: দুর্বিষহ জীবন কাটছে প্রতিবন্ধী বাবা-ছেলের

'কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু Read more

ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা Read more

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার
সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন