‘কী কই বাহে! আমার দুশ্চিন্তায় শেষ নেই। ঈদে ছেলের নতুন শার্ট-প্যান্ট কিনে দিতে পারিনি, এবার কথা দিছি কিনে দেব, কিন্তু হাতে পয়সা নাই…’—আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন সার্কাসশিল্পী ও প্রতিবন্ধী শাহজাহান আলী (৫২)।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা কুটিচন্দ্রখানা গ্রামের বাসিন্দা শাহজাহান দীর্ঘ ১৭ বছর ধরে সার্কাস ও যাত্রাদলের অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু দেশে সার্কাস ও যাত্রাপালা বন্ধ হয়ে যাওয়ায় তার রোজগার বন্ধ হয়ে গেছে। সংসারে আয় বলতে নিজের প্রতিবন্ধী ভাতাটুকুই ভরসা। বাড়ির পাশে একটি ছোট মুদি দোকান দিয়েছেন, তবে সেখানে দৈনিক আয় মাত্র ৫০ থেকে দেড়শ টাকার মধ্যে সীমাবদ্ধ। কোনো কোনো দিন বিক্রিই হয় না।দৈনিক খাবার জোটানোই যেখানে কষ্টকর, সেখানে ঈদে একমাত্র ছেলে তাজুল ইসলামের (বামন প্রকৃতির, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) জন্য নতুন জামা কাপড় কেনা যেন আকাশ ছোঁয়ার মতো। গেল ঈদে দিতে না পারলেও এবার কথা দিয়েছেন নতুন জামা কিনে দেবেন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হবে কি না, তা নিয়ে চিন্তিত তিনি।আক্ষেপের সুরে তিনি বলেন, সংসারে আয় বলতে নিজের প্রতিবন্ধী ভাতাটুকুই সম্ভল। জীবন জীবিকার তাগিদে কোন রকমেই সামান্য আয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি। আমি জানি না এবার ঈদে একমাত্র সন্তানের আশা পুরণ করতে পারবো কি না। কারণ গেল ঈদে স্ত্রীর নতুন কাপড়চোপড় ও একমাত্র সন্তানের নতুন শার্ট প্যান্ট কিনে দিতে পারিনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির সাথে মেইন সড়কের পাশের ছোট একটি মুদি দোকান। বাপ-ছেলে দোকানটি পরিচালনা করছেন। ছেলে তাজুল ইসলাম স্কুল শেষে দোকান চালান।  সেখানে দেড় দুই ঘন্টা থাকার পড়েও দোকানে বিক্রি করতে দেখা যায়নি। দোকান মালপত্র কম থাকায় বেচাবিক্রিও কম।দীর্ঘ ১৭ বছর দেশের বিভিন্ন সার্কাস দলে ও যাত্রাপালায় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। দেশের একাধিক সার্কাস ও যাত্রাদলে অভিনয় করে জীবন জীবিকা নির্বাহ করেছেন সার্কাস শিল্পী শাহজাহান আলী। সার্কাস বন্ধ হওয়ায় তার আয় কমেছে। ফলে তিনি স্ত্রী সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। অনেক কষ্টে জীবন জীবিকা নির্বাহ করছেন বামন প্রতিবন্ধী শাহজাহান আলী (৪২ ইঞ্চি) লম্বা ও তার একমাত্র তাজুল ইসলাম:(৩৬ ইঞ্চি) লম্বা।সার্কাস-যাত্রাদলের অভিনয় শিল্পী, বামন প্রতিবন্ধী শাহজাহান আলী জানান, বাবা থেকেও নেই। পাশেই বাবার বাড়ি। প্রতিবন্ধী হওয়ায় কোন প্রকার আমিসহ আমার পরিবারের কোন ধরণের খোঁজ খবর নেয় না। আমার বয়স যখন ১২ বছর তখন থেকে বুলবুল, রওশন, সোনারবাংলা সার্কাসসহ একাধিক যাত্রাপালায় অভিনয় করে জীবন জীবিকার নির্বাহ করেছি। জীবন অনেক কষ্ট করেছি। কষ্টের টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি এই বাড়ির ভিটার ৮ শতক জমি কিনে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছি। আমার ১ ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ে শাহানা আক্তার ও ছোট মেয়ে সোনা বানু। প্রায় ২০ বছর অনেক কষ্ট করে তাদের বিয়ে দিয়েছি। সার্কাসও বন্ধ আমার বয়সও বেড়ে গেছে। বর্তমানে খুব কষ্টে আছি বাহে ! দুই বছর ধরে বাড়ির পাশে ছোট একটি দোকান করে কোন রকম দোকানের আয় দেড় দুইশত টাকার সামান্য আয়, আত্মীয়, স্বজন ও মাঝে মধ্যে মেয়েদুইটির সহযোগিতায় কোন রকমে ডাল-ভাত খেয়ে দিন পার করছি। যে প্রতিষ্ঠানে জীবনের অধিকাংশ বয়স কেটে গেছে এই দুঃসময়ে তারাও আর খোঁজ খবর নেয় না। কপাল খারাপ হলে যা হয়। তিনি তার একমাত্র সন্তানের প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। এছাড়াও সন্তানের নতুন শার্ট প্যান্টসহ সন্তানের পড়াশোনার খরচ জোগানোসহ দোকানে কিছু মালপত্র ক্রয়ের জন্য বিত্তবানদের কাজে আকুতি জানিয়েছেন।চতুর্থ শ্রেণীর বামন প্রকৃতির তাজুল ইসলাম বলেন, আমার বাবার হাতে এখন টাকা নেই। টাকার অভাবে গত ঈদে নতুন জমা কিনে দিতে পারেনি। যদি সরকার আমার প্রতিবন্ধী ভাতা করে দিতো তাহলে আমার নতুন জামাও কেনা হতো এবং আমার পড়াশুনার খরচও হতো। সেই সাথে সরকার যদি আমাদের দোকানের ব্যবসার ব্যবস্থা করে দিত, তাহলে আমরা একটু খেয়ে পড়ে ভালো থাকতে পারতাম।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ওই পরিবারের যে কেউ সমাজসেবা অফিসে যোগাযোগ করলে বামন প্রকৃতির শিক্ষার্থী তাজুল ইসলামের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা হয়ে যাবে আশাকরি। এছাড়া ওই পরিবারটিকে বিভিন্ন ধরণের সরকারি সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন ইউএনও। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর
পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় এজাহার দায়ের Read more

নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান Read more

লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা
লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা

সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই র‍্যালিতে অনেককে ইরানের পতাকা ওড়াতে দেখা যায়। Read more

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ৬ জন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি Read more

লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে
লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় তাঁদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন