বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ সকালে দূষিত শহরের পঞ্চমে অবস্থান করছে রাজধানী ঢাকা। প্রথম থেকে চতুর্থ স্থানে রয়েছে চীনের চারটি শহর।রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, ২৯১ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে চীনের গোয়াংজু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চেংদু ও চংকুইং শহরের স্কোর যথাক্রমে ২২০ ও ২০৪। এই তিন শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।১৯৩ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে রয়েছে চীনের আরেক শহর চিংজিং। আর ১৭৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এই দু’শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’।বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের
দেওয়ানগঞ্জে রাস্তার বেহাল দশা, দ্রত সংস্কারের দাবি স্থানীয়দের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ টু তারাটিয়া বাজার মেইন রোড পাররামরামপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ তারাটিয়া বাজার। প্রতিবছর এখান থেকে সরকার পায় Read more

তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান
তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান

ইসরাইল ও ইরান যুদ্ধ চলমান থাকায় তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে চায় সরকার। বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে Read more

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের

ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানায়, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে। যা Read more

উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ
উল্লাপাড়ায় ভিজিডি’র চাল বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। Read more

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ
বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন