ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। খবর, আল জাজিরার।বুধবার (১৬ জুলাই) শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা।চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।মূলত, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই শাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলে সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও, দীর্ঘদিন ধরে অতি-অর্থডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি-অর্থডক্স দলগুলোর মধ্যে টানাপোড়েন চলে আসছিল।তবে শাস পার্টি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না। দলটি বলেছে, তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে ভোটে সহমত হতে পারে, তবে সরকারের পতনের জন্য কাজ করবে না।এদিকে শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় এক নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, শাস পার্টির জোটত্যাগ নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হলেও, সরকারের পতন এখনই হচ্ছে না। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন।আজ সোমবার (২২ Read more

বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা
বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা

চার্জার ভ্যানে ছোট মাইক লাগিয়ে গানের সুর ও ছন্দে নিজের তৈরি বাঁশের পণ্য বিক্রি করছেন মাহালি মাইকেল মার্ডি। চার্জার ভ্যান Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ, হবে সরাসরি সম্প্রচার
শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ,  হবে সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (রোববার) সূচনা বক্তব্য উপস্থাপন Read more

সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান
সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে Read more

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো Read more

ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন