দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।রোববার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতোমধ্যে এসংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ‘ডেঙ্গু সচেতনতা : ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রোক্ত পত্র ২টি এতদসঙ্গে প্রেরণ করা হলো। পত্রদ্বয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা->> সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাকাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা>> বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।>> জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা।>> আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।>> অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।>> হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
ভারতে হোটেলে ইঁদুর, বিব্রত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে এক বিব্রতকর ঘটনার সম্মুখীন হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের হোটেলে রাতের খাবার খাওয়ার সময় Read more

ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা
সবুজ ধানে দুলছে উখিয়ার গ্রাম, আগামীর স্বপ্ন আঁকছেন কৃষকরা

কক্সবাজারের উখিয়ার গ্রামের চারপাশজুড়ে এখন চোখে পড়ছে সবুজের সমারোহ। ফসলি মাঠজুড়ে দুলছে সোনালী ভবিষ্যতের প্রতীক নানা জাতের ধানের চারা। মৌসুমি Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত নানা খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া, নির্বাচনী সমঝোতার পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন