জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে।আজ রবিবার (১৭ আগস্ট) খায়রুল হকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ সময় দিন নির্ধারণ করেন।আদালতে খায়রুল হকের পক্ষে একজন জুনিয়র আইনজীবী সময় নেন। তবে আওয়ামীপন্থি কোনো সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপক্ষে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।এর আগে গত ১১ আগস্ট জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে। হট্টগোল চলার মধ্যে আদালত এই আবেদনের পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।সেদিন বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানি করার জন্য আদালতে হাজির হন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু, সৈয়দ মামুন মাহবুবসহ আওয়ামীপন্থি আইনজীবীরা। এজলাস কক্ষে আগে থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ আদালতে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় নিতে বলেছেন। এক সপ্তাহ পর এটা শুনানির জন্য রাখেন।’ তখন খায়রুল হকের পক্ষে আইনজীবী মোহসিন রশিদ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘আপনি আদালতকে এভাবে নির্দেশনা দিতে পারেন না।’ এই কথা বলার সঙ্গে খায়রুল হকের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও তুমুল হইচই শুরু হয়। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।এসময় আদালত বার বার উভয়পক্ষের আইনজীবীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেন।এর আগে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ Read more

সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে Read more

নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি
পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন