পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। পাশাপাশি প্রচলিত আইনে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এমন সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট প্রদান-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এনআইডি ব্লক করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ব্যালট বা ভোট প্রদানের কোনো দৃশ্য প্রকাশ করলে ভোটের গোপনতা ক্ষুণ্ন হয়, যা আইনের লঙ্ঘন। সে কারণে পোস্টাল ভোট-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার না করার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে কমিশন।ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার কারণে এসব ভোটার সাধারণ ভোটারদের তুলনায় কয়েক সপ্তাহ আগেই ভোট প্রদান করেন। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতেই কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে Read more

‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’
‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’

সরকারের মধ্যে একাধিক "ভরকেন্দ্র" থাকার কারণে অনেক সময় শক্ত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর করা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক Read more

দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি Read more

জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম
জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে: সারজিস আলম

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। Read more

‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী

দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক Read more

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়
বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন