কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শামিরা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জামের দরগা এলাকায় এই ঘটনাটি ঘটে।শামিরা মনি বজরা ইউনিয়নের চাদনী বজরা এলাকার শফিকুল ইসলামের মেয়ে।নিহতের স্বজনরা জানায়, গত এক সপ্তাহ আগে শামিরা মনি মায়ের সাথে উমানন্দ জামের দরগা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার বেলা ১১ টায় মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। ওই এলাকায় হঠাৎ দুপুর ১২ টায় বৃষ্টি শুরু হওয়াতে পরিবারের লোকজন রোদে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। শামিরার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে স্বজনেরা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শামিরাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস
সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের আভাস

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রার দাপট। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ৮ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব Read more

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

ওয়াশিংটন-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি। Read more

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন