ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের তালাউদ এলাকা থেকে মানাডোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘কেএম বার্সেলোনা ফাইভ’ নামক ফেরিটি। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ সাগরেই আগুন ধরে যায় নৌযানটিতে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আগুন ধরা ফেরি থেকে সমুদ্রের পানিতে যাত্রীদের লাফিয়ে পড়ার ভিডিও। এতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী ফেরিটি। লেলিহান আগুনের শিখা থেকে বাঁচতে জাহাজের ডেকে ভিড় জমান অনেকে। পরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় জেলেরা শুধু করে উদ্ধার অভিযান।এসময় এক গর্ভবতী নারীসহ উদ্ধার করা হয় ৫ জনের মরদেহ। চলতি মাসে এই নিয়ে দুইটি ফেরি দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ায়।উল্লেখ্য, মাসের শুরুতে দেশটির জনপ্রিয় পর্যটন নগরী বালিতে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গিয়েছিলো ‘এম ভি টুনু প্রাতামা’ ফেরি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী

জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের Read more

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে Read more

পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’
পত্রিকা: ‘অসন্তোষ রেখেই সমঝোতা’

জামায়াতের নির্বাচনী জোট নিয়ে খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ও ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তির অধ্যাদেশ এসব খবর প্রাধান্য পেয়েছে Read more

পঞ্চগড়ে রাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২ লাখ টাকা
পঞ্চগড়ে রাতে যৌথবাহিনীর অভিযান, জরিমানা ২ লাখ টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন