নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের তিন দিন পর মগড়া নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় মো. রিজন মিয়া (২২) নামের এক বিকাশের সেলসম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(১২ আগস্ট) বিকেলে দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।এর আগে গত রবিবার সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বেলা ৩টার পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না।সর্বশেষ সোমবার আটপাড়া উপজেলার দুগিয়া বাজারে তার মোটরাসাইকেলটি পাওয়া যায়।নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।রিজনের বড় ভাই হৃদয় জানায়, রিজন মোবাইল ব্যাংকিং বিকাশের কর্মী হিসেবে জেলা শহরে কর্মরত ছিলেন। রবিবার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন। পরে বেলা ৩টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।এতে রিজনের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আমরা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।আজ বিকেল সাড়ে ৫টার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এটি রিজনের লাশ বলে আমরা শনাক্ত করি।এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, লাশের সুরতহাল শেষে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি Read more

বৈরী আবহাওয়ায় ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন