আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ হাজারেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।গত রোববার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে ৫ দশমিক ২ এবং ৪ দশমিক ৫ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়।কুনার প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান জানান, “এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়বে। কারণ ধ্বংসস্তূপের নিচে আরও কত মরদেহ আটকে আছে— আমরা এখনও জানি না।”দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা সাধ্যমত সর্বোচ্চ গতিতে তৎপরতা চালাচ্ছেন উল্লেখ করে এহসান জানান, “আমাদের লক্ষ্য যত শিগগির সম্ভব উদ্ধার তৎপরতা শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণের বিতারণ শুরু করা।”হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে অবস্থান হওয়ায় কুনার প্রদেশ পুরোপুরি পার্বত্য অঞ্চল এবং প্রদেশটিতে দুর্গম এলাকার অভাব নেই। পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সঙ্গে কুনারের সীমান্ত আছে।কুনারের গ্রামীন ও দুর্গম পার্বত্য এলাকার অধিকাংশ বাড়িঘরগুলো রোদে শুকানো ইটের তৈরি। দুর্বল স্থাপনাগঠনের কারণে ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ধসে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে কুনারের বিভিন্ন গ্রামে। এই পাহাড়সম জঞ্জাল সরিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে।এই চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ধারকর্মীদের সহায়তার জন্য এগিয়ে এসেছে আফগান সেনাবাহিনী। উদ্ধারকৃত আহতদের একাংশকে কুনারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের পাঠানো হয়েছে পার্শ্ববর্তী প্রদেশ নানগারহার এবং রাজধানী কাবুলে।এহসান জানান, ভূমিকম্প উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে ইতোমধ্যে দেশি-বিদেশে বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি  ও কর্মীরা উপস্থিত হয়েছেন। দুর্গতদের জন্য ত্রাণও রয়েছে পর্যাপ্ত।“দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থার লোকজন তাদের সহায়তা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপাতত আমাদের খাদ্য ও ত্রাণের কোনো অভাব নেই। আল্লাহর ইচ্ছায় শিগগিরই সুশৃঙ্খলভাবে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করব”, এএফপিকে বলেন এহসান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক
বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের
নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের

ঈদ মানেই যেন নতুন পোশাকের আনন্দ। সারা বছর না হলেও ঈদে সবাই চায় নতুন জামা-জুতা। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত Read more

মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গাছে হেলান দেওয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ির অদূরে গাছে হেলান দেওয়া অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার Read more

পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান
পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান

খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দশমিক ৫৯ রুপি কমাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন