দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি শুরু হয়। মিঠুন কুমার সাহা নামে এক আমদানিকারক এসব চাল আমদানি করেছেন। ভারতীয় ৩টি গাড়িতে ১২৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী।তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি প্রথম পর্যায়ে ২৬ হাজার টন চাল আমদানির অনুমতি (ইমপোর্ট পারমিট) পেয়েছে ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির বরাদ্দ পাওয়ার পর আমদানিকারকরা আইপি (ইমপোর্ট পারমিটের) জন্য আবেদন করেন। ডায়মন্ড এন্টারপ্রাইজ ৩ হাজার, পার্শ্বী ইন্টারন্যাশনাল ১ হাজার, হিলি ইমপ্রেস ১ হাজার, মিফা ইন্টারন্যাশনাল ১ হাজার, শায়রাম ইন্টারন্যাশনাল ৪ হাজার, পারমিতা এন্টারপ্রাইজ ৫০০ টনসহ আরও বেশকিছু আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছে বলেও জানান তিনি। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল ভারত থেকে সর্বশেষ চাল আমদানি হওয়ার পর বন্ধ হয়ে যায়। প্রায় চার মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ
ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

মাদারীপুরের শিবচরে ডাব বোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার Read more

জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি Read more

গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা
গাজীপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা

গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছদ্মবেশে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন