হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনিক অস্থিরতা ক্রমেই যেন ঘনীভূত হচ্ছে। কর্মচারী কর্তৃক কর্মকর্তাদের চলমান কর্মবিরতির ব্যানার সরিয়ে ফেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে অফিসার্স ক্লাব ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।গত ৯ জুলাই ২০২৫ থেকে হাবিপ্রবির কর্মকর্তারা রেজিস্ট্রারসহ প্রশাসনিক পদে শিক্ষকের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের দাবিতে কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব পদে কর্মকর্তাদের নিয়োগ হওয়া উচিত। তারা অভিযোগ করেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও গবেষণায় বিঘ্ন ঘটছে।১০ আগস্ট ২০২৫ তারিখে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে অফিসার্স ফোরামের কর্মসূচির সময় প্রশাসনিক ভবনের সিঁড়িতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে মোঃ সাইফুল ইসলামের (মালি, রেজিস্ট্রার কার্যালয়) বিরুদ্ধে। সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ মজিবর রহমানের উপস্থিতিতে তাকে চিহ্নিত করা হয় এবং কর্মকর্তারা তাকে প্রশাসনের কাছে নিয়ে যেতে চাইলে মোঃ জিল্লুর রহমানের (অফিস সহায়ক) নেতৃত্বে কয়েকজন কর্মচারী বাধা দেন ও অশালীন ভাষা ব্যবহার করেন। অফিসার্স ফোরামের অভিযোগ, মোঃ একরামুল হকসহ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়।একই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় আজ (১২ আগস্ট) জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কর্মচারীরা ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে মোঃ জিল্লুর রহমান ও মোঃ সাইফুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং ৭ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।এদিকে ব্যানার সরিয়ে ফেলার কথা স্বীকার করে রেজিস্ট্রার অফিসের মালি সাইফুল ইসলাম বলেন, ‘ব্যানার থাকলেও কর্মকর্তারা সেখানে আন্দোলন করছিলেন না। সবাই নিজ নিজ অফিসে ছিলেন। তাদের কর্মবিরতির ফলে আমাদের অনেক অফিসিয়াল কাজ পোস্টিং সব আটকে আছে। এদিকে তারা তাদের প্রয়োজন মত কর্মবিরতি পালন করছেন আবার কাজ করছেন। এই ক্ষোভ থেকেই আমি ব্যানার সরিয়েছি। এর জন্য আমি দুঃখিত, কিন্তু তারা আমার গায়ে হাত দিয়েছে, আমাকে টানা হেচড়া করেছে। আমি যদি কোনো অন্যায় করি, প্রশাসনিকভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আমার সাথে খারাপ আচরণ ও আমাকে হেনস্থা কেনো করবে? আমার গায়ে হাত তোলা ও আমাকে হেনস্তা করার বিচার চাই।’জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম লেবু বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরবর্তীতে জানতে পারি আমাদের একজন কর্মচারী সাইফুল ইসলাম একটি ব্যানার সরিয়ে ফেলেছেন। এজন্য কর্মকর্তারা তাকে টেনেহিঁচড়ে উপাচার্য মহোদয়ের অফিসে নিয়ে যাচ্ছিলেন এবং মারধরের কথাও শুনেছি। আমাদের আরেক কর্মচারী জিল্লুর তাকে ছাড়ানোর চেষ্টা করেছে, তাকেও অবজ্ঞা করা হয়েছে। কর্মকর্তারা শিক্ষিত মানুষ, তাদের কাছ থেকে এমন আচরণ আমরা প্রত্যাশা করি না। আমরা কম শিক্ষিত, ভুলভ্রান্তি হতেই পারে। সাইফুলকে শাস্তি দেওয়ার আগে প্রশাসনের সিদ্ধান্ত দেখার সুযোগ ছিল। কিন্তু তা না করে আমাদের কর্মচারীকে মারধর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন করছে। আন্দোলনের মাঝেও তারা প্রশাসনিক এবং একাডেমিক কাজের ব্যাঘাত ঘটাচ্ছে না। কর্মচারীরা ব্যানার ছিঁড়ে কাজটি ঠিক করেনি। কর্মকর্তারা তো তাদের বস, তাদের সাথে কর্মচারীদের খারাপ ব্যবহার মোটেও কাম্য নয়। আমি কোনো কর্মচারীকে মারতে দেখিনি, উল্টো কর্মচারীরাই কর্মকর্তাদের ধাক্কাধাক্কি করেছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’
‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে Read more

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত

সারাদেশে গত নভেম্বর মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত হয়েছে। এছড়া আহত হয়েছেন আরও ৯০০ Read more

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ
বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (২২ অক্টোবর) Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন