নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বস্তাবর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ২৬০/৭ এস হতে আনুমানিক ০৫ গজ ভারতের অভ্যন্তরে চৌঘাট গ্রামের উত্তর পাড়া নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বস্তাবর কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ লিয়াকত আলী, সাথে ছিলেন ০৫ জন এবং প্রতিপক্ষ বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ২৯ ডাংগি কোম্পানি কমান্ডার সাতিশ কুমার, সাথে ছিলেন ০৫ জন। বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।পতাকা বৈঠকে উভয় দেশের কমান্ডারগণ কুশলাদি বিনিময়ের শেষে বিএসএফ কোম্পানি কমান্ডার বলেন, গত ১০ আগস্ট বিকালে সীমান্ত পিলার ২৬০/৪ এস হতে আনুমানিক ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে রঘুনাথপুর গ্রামের আত্রাই নদীর পাড়ে পিকনিক স্পট হতে শ্রীঃ কীর্তিমান বর্মন (১৮), পিতা: শ্রীঃ অজয় বর্মন, থানাঃ বালুরঘাট, জেলা দক্ষিণ দিনাজপুর নদীতে পড়ে হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে যে লাশটি নদীর স্রোতে ভেসে বাংলাদেশের অভ্যন্তরে চলে যায়। পরে লাশটি উদ্ধার করে পত্নীতলা থানার হেফাজতে রাখা হয়। পরে উভয় দেশের বিজিবি ও বিএসএফ এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ Read more

দেশে এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
দেশে এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে সংযুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা রাষ্ট্রকে একটি Read more

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন