বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, রাজনীতি করতো, আমাদের কিছু বন্ধুদের দেখি ওই একই ভাষায় কথা বলে। সেই একইভাবে রাজনীতি শুরু করেছে। যদি ভাষার পরিবর্তন না হয়, আচরণের পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা কি দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল?’শুক্রবার (০৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলার নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।তিনি বলেন, ‘১৫ বছর আওয়ামী লীগ রাজাকার রাজাকার ব্যবসা করেছে, সেই রাজাকারের বিরুদ্ধে ছাত্র জনতা ফুসে উঠেছিল। আজকে আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল আপনাদের সঙ্গে ছিল, তখন কি তারা রাজাকার ছিল না? একুশ বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন, তখন জামায়াতে ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামায়াত রাজাকার না হয়ে থাকে, আজকে হঠাৎ করে কেন জামায়াত রাজাকার হলো? এগুলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলো হলো ভারতের শেখানো কিছু কথা। বাংলাদেশকে বিভাজন করার কথা। বাংলাদেশে বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ করেছিল, ভারতের কিছু পৌষ্য দালাল বাংলাদেশে আছে যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে।’এ সময় দাড়িপ্লায় ভোট চেয়ে মাসুদ সাঈদী বলেন, ‘পাঁচশত মানুষের জন্য যখন ইমাম নির্বাচন করেন মসজিদে, তখন আপনারা দেখেন সে নিজে নামাজী কিনা, তার পরিবার নামাজী কিনা, শরিয়ত মোতাবেক চলে কিনা, দুর্নীতি করে কিনা, এইসব দিক বিবেচনা করে একজন ইমাম নিয়োগ করেন। ৫০০ জনের একজন ইমাম নিয়োগ করতে যদি যাচাই-বাছাই করেন, তাহলে তিন লক্ষ, চার লক্ষ মানুষের যে ইমাম হবে, এই সংসদীয় আসনের যে ইমাম হবে, তাকে কি আপনারা এইভাবে বাছাই করবেন না? যদি এইভাবে বাছাই না করেন, তাহলে নিশ্চিত থাকেন, অতীতে যেভাবে ১৫ বছর জালিম জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, আমাদের তকদিরে ঠিক একইভাবে সেই জালেম চেপে বসবে।’এ সময় তিনি আরো বলেন, ‘আমার পিতা শহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটি উন্নয়নের রোডম্যাপ ধরে পিরোজপুরকে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জালিমেরা তা সহ্য করতে পারেনি, তাকে মিথ্যা অপবাদে ১৩ বছর কারাগারে রেখে হত্যা করেছে। আমি যদি আপনাদের ভালোবাসায় আল্লাহর দয়ায় আপনাদের খাদেম নিযুক্ত হতে পারি, তাহলে আমি আল্লামা সাঈদীর অপরিপূর্ণ কাজগুলো সমাপ্ত করবো।’এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাকিবুল ইসলামসহ অনেকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও Read more

ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর
ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম
তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। Read more

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ
১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া Read more

ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 
ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 

বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন