বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়। দেশের প্রথম ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ১৯৯১ সালের ২০ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ গ্রহণ করেন।তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি।এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন তামিম লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’বিপিএলে আজ দুইটি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুর ১টায় সিলেট ও চট্টগ্রামের ম্যাচ ছিল। সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও রংপুরের। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দার দুলালসহ গ্রপ্তার ১৪
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দার দুলালসহ গ্রপ্তার ১৪

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল (৪৮) ও তার দলের ১৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ  গ্রপ্তার করেছে জেলা পুলিশ। Read more

লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান
সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।  আধা-সরকারি বার্তা Read more

বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব
বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব

নির্ধারিত সময়ে বিমানে উঠে সবাই সিটে বসে পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের মাছ হাটিতে যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন