ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, “এই স্থানটি কেউ চিনতে পারছেন কিনা জানি না। আমি বলি, এটি হচ্ছে আমাদের ভূমি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যাবার পথের বাম পাশের একটি পরিত্যক্ত স্থান যেখানে সারা বাজারের মানুষ ময়লা ফেলতো এবং নানাভাবে স্থানটি নোংরা হয়ে থাকতো।”উক্ত স্থানে বর্তমানে নির্মাণ করা হয়েছে ৯টি চমৎকার দোকান শেড। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “এই ঘরগুলোর নির্মাণ খরচের একটি অংশ এসেছে ঘরের এডভান্স ভাড়া থেকেই। আমরা আশা করছি এখান থেকে প্রতি মাসে প্রায় ২৭ থেকে ২৮ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে, যা মুক্তিযোদ্ধাদের সরকারি তহবিলে জমা হবে এবং তাদের কল্যাণে ব্যয় করা হবে।”তিনি আরও জানান, ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবকটি দোকানের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগটি স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা তথা ভালুকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “খুব শীঘ্রই স্থানটি কর্মচঞ্চল হয়ে উঠবে ইনশাআল্লাহ।”এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ উপজেলায় প্রশাসনের উন্নয়নচিন্তা ও সদিচ্ছার বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ
শৈলকুপায় আ’লীগ নেতার গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধ মজুদের সার জব্দ

কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
‘পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে’ পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে Read more

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা
হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন