চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। তাই, কাঙ্ক্ষিত ইলিশ পেতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন মেঘনার পাড়ের জেলেরা।রবিবার (৩ আগস্ট) বিকেলে জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মহাজনকান্দি চেয়ারম্যান ঘাটের মেঘনার তীরে প্রায় ৫ শতাধিক জেলে নিয়ে দোয়া ও মোনাজাত আয়োজন করেন স্থানীয় জেলেরা।এরআগে, সকালে ওই এলাকার বিভিন্ন মসজিদের ৬০ জন আলেমকে দিয়ে ‘ইউনুস খতম’ পড়ানো হয়। এরপর বিকেলে বোরহানউদ্দিন উপজেলার বাটামারা পীর সাহেব মাওলানা মো.মহিববুল্লাহ সাহেবের পরিচালনায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ পেতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাতের মাধ্যমে ফরিয়াদ জানান। একদিকে, মহাজনের দাদনের দেনা, অন্য দিকে ইলিশ না পেয়ে পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। তারা বলছেন, ‘ইলিশের ভরা মৌসুম চললেও গেল দুই মাস ধরে জালে দেখা মিলে না ইলিশের। নদীতে জাল ফেলে অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। শুধু ইলিশ কেন, জালে মিলছে না অন্য মাছও।’এদিকে, এমন ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় জেলেরা। পরিবারের জীবিকা নির্বাহ করতে খেতে হচ্ছে হিমশিম। অভাব অনটনে পড়ে কেউ কেউ পেশা পরিবর্তন করে চলে যাচ্ছেন অন্য পেশায়। আলেমদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে কয়েকজন জেলে জানান, ‘নদীতে জাল ফেলে যা মাছ পাওয়া যায়, তাতে খরচের টাকাও ওঠে না। এতে ভারী হচ্ছে দাদনের বোঝা। ইলিশের এমন আকাল এর আগে তারা কখনো দেখেননি। তাই, দোয়ায় “ইউনুস খতম” পড়ে আল্লাহর কাছে ইলিশ চেয়েছেন। আল্লাহ যেনো তাদের ভাগ্য পরিবর্তনের সহায় হয়। এবং জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠে।’ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘ নদীতে ইলিশ আসার চ্যানেল গুলোতে পলি জমে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। যার জন্য, সাগর মোহনা থেকে ইলিশ উঠে আসতে পারছে না। তবে, উজানের পানির চাপ বৃদ্ধি ফেলে নদীর গভীরতা বাড়বে, তখন নদীতে ইলিশ বাড়বে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের মৌসুমেরও পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত, নিহত আরো অর্ধশতাধিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসতা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় Read more

তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম
তারেক রহমানের সম্মানে তার আসনে প্রার্থী হতে চাই না: হিরো আলম

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। আজ শনিবার Read more

স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন