টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসদরের কুমারজানি রোডে তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দুল কাদের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নিহত গোলাপী বেগম মির্জাপুর বাজারের কুমারজানি বিশু মিয়ার মেয়ে।পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। ২৬ অক্টোবর সকালে থানা সংলগ্ন বারোখালি খাল থেকে পা বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গোলাপির বাবা বিশু মিয়া অজ্ঞাত আসামিদের নামে ২৬ অক্টোবর রোববার রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোলাপির স্বামী আব্দুল কাদেরকে শনিবার দুপুরে শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। সাতদিনের রিমান্ড আবেদন করে শনিবার বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক সানাউল ইসলাম।মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশি তদন্তে এই ঘটনার সাথে আব্দুল কাদেরের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট
বাঘায় ইউনিয়ন পরিষদের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দরজা খুলে-টিসিবির মালামাল লুটের ঘটনা ঘটেছে Read more

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ
রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের এই অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠসহ একটি Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন