ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেলআবিব।হুথিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিশেষত, তারা হুমকি দিয়ে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে, ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হামলা চালাবে।হুথিদের দাবি করা এই হামলা ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরাইলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরাইলি সেনাবাহিনী এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে হুথিদের দাবি করা তিনটি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।গানের শিরোনামেই জীবনের শেষ Read more

নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী
নিজের ব্যানার-ফেষ্টুন নিজেই অপসারণ শুরু করলনে জামায়াত প্রার্থী

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম নিজ উদ্যোগে সব Read more

তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকার শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ওই এলাকা যানজটের সৃষ্টি হয়েছে।তিন দাবিতে ‘ব্লকেড Read more

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে
আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন