ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংসতা অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। সোমবার (৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, দেইর আল-বালাহের পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।এদিকে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে আট শিশুসহ দশজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে।ওই সূত্র আরও জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহেও ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়া লক্ষ্য করে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি
৬ মাসে ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৩২৩ আসামি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৬ মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি Read more

জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান
জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করল ইরান

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। রবিবার (১২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে Read more

খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা
খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন