লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে এসেছেন এই মিডফিল্ডার। আর অভিষেক ম্যাচেই মেসির জোড়া অ্যাসিস্টে পেলেন জয়ের দেখা। লিগস কাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠে মেক্সিকান ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলে হারায় মায়ামি। দলের দুই গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। ম্যাচ শেষে ডি পল বলেন, ‘অভ্যর্থনা দারুণ। অনেকের সঙ্গে আগেই পরিচয় ছিল। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিতে চাই। এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। আশা করি, এটা হবে আরও অনেক জয়ের শুরু।’মেসির সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারার অনুভূতি তুলে ধরতে গিয়ে ডি পল বলেন, ‘জাতীয় দলে তো অনেক কিছুই জিতেছি ওর সঙ্গে। এবার ক্লাবেও একই জার্সিতে মাঠে নামছি। এটা আমার জন্য গর্বের। আমি চাই, আমরা একসঙ্গে আরও ট্রফি জিতি।’ডি পলের মায়ামিতে যোগদান নিয়ে খুশি মেসিও। সতীর্থের প্রশংসা করে ইন্টার মায়ামির অধিনায়ক বলেন, ‘রদ্রিগো অনেকদিন ধরেই আমার সঙ্গে খেলছে। সে খুব উৎসাহী। আজকে মাত্র এক দিন অনুশীলন করেই পুরো ম্যাচে ছুটেছে। এই আবহাওয়ায় সেটা সহজ নয়। তবে সবচেয়ে বড় কথা, আমরা তিন পয়েন্ট পেয়েছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ

ঈদুল আজহার কোরবানির পর দেশের বিভিন্ন স্থানে চামড়া ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নতুন নয়। তবে এবার চট্টগ্রামে এ চিত্র আরও করুণ ও Read more

খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা
খেলার মাঠেই থেমে গেল জীবনের খেলাটা

মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন