মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম রাজৈর এলাকার আমজেদ আকনের ছেলে ও ভ্যানচালক আকাশ আকন (১৮) এবং সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার এলাজদ্দিন ব্যাপারীর ছেলে ও বাবুর্চি মো. ইমরান ব্যাপারী (৫৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আকাশ। কিন্তু রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবার লোকজন অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান না পেলে রাতেই রাজৈর থানার পুলিশকে অবগত করেন তারা।পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকার বদরপাশা-উমারখালী সড়কের পাশে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। এরপর তারা রাজৈর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।অন্যদিকে, বুধবার রাত ১০টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন বাবুর্চি ইমরান। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় খান বাড়ির পাশে একটি রাস্তায় ইমরানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, আকাশ আকনকে গলায় চিকন রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এছাড়া সদরে উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। দুইটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। ৩২ দলের লড়াই শেষে চার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ইউরোপের তিন শক্তিধর Read more

ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে
ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মা-ছেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ
আসিফ নজরুলের বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপিকে সুবিধা দেয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক Read more

বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
বিগ ব্যাশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)

বিগ ব্যাশ লিগে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এদিকে এসএ টি-টোয়েন্টিতে সাইরাইজার্সের মুখোমুখি হবে পাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন