মাঠে আলোর ঝলকে ফুটবল খেলায় মেতে উঠেছিল ছেলেগুলো। ঈদের ছুটিতে ঘরে ফেরা প্রবাসী মামুনুর রশিদও ফিরেছিলেন সেই পুরোনো ছেলেবেলার টানে—খেলার মাঠে, বন্ধুদের মাঝে। কে জানতো, সেটাই হবে তাঁর জীবনের শেষ খেলা! শেষ হাসিটা হয়তো মাঠেই দিয়ে গেছেন, কিন্তু মাঠেই থেমে গেছে তাঁর হৃদস্পন্দন।ঘটনাটি গতকাল মঙ্গলবার রাতের। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে স্থানীয় যুবকেরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলেন। গ্রামের বাতি জ্বলা মাঠে খেলায় মেতে উঠেছিলেন সবাই। সেই খেলায় অংশ নেন সৌদি প্রবাস ফেরত যুবক মোহাম্মদ মামুনুর রশিদ।খেলার একপর্যায়ে হঠাৎ করেই অস্বস্তি বোধ করেন মামুন। কিছু বুঝে ওঠার আগেই মাঠেই ঢলে পড়েন তিনি। বন্ধুরা ছুটে আসে, মুহূর্তেই থমকে যায় খেলাধুলার সব কোলাহল। মামুনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। ক্লিনিকের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান—সব শেষ। মামুন আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে গেছেন না-ফেরার দেশে।মামুনুর রশিদের বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘ওর আগে থেকেই হার্টের সমস্যা ছিল। দুই বছর আগে তাঁর হৃদ্‌যন্ত্রে দুটি স্ট্যান্ট বসানো হয়েছিল। চিকিৎসকেরা বলেছেন, সে হার্ট অ্যাটাক করেছে।’মামুন সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে। তার ঘরে রয়েছে মাত্র ১৭ মাস বয়সী এক কন্যাসন্তান। মেয়েটি বুঝতেও পারছে না, তার বাবা আর ফিরবেন না। মামুনের স্ত্রী ছিলেন স্বামীর অপেক্ষায়, কারণ আসন্ন রবিবারেই তাঁর সৌদি আরবে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। হয়তো ভেবেছিলেন, যাওয়ার আগে একসঙ্গে কিছুটা সময় কাটাবেন। কিন্তু তার আগেই চিরবিদায়।মামুন শুধু একজন প্রবাসী ছিলেন না, এলাকায় দানবীর হিসেবেও পরিচিত ছিলেন। স্থানীয়দের বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। কারও চিকিৎসা, কারও সন্তানদের লেখাপড়ার খরচ, কারও ঘরের চাল ঠিক করার টাকা—মামুন থাকতেন নিঃশব্দে পাশে। তাই তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা মহল্লার জন্য বেদনার।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘শুনেছি হার্ট অ্যাটাকে মামুনের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি খুবই প্রিয় ছিলেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ
৩৭ বছরের দুর্ভোগ কমাতে ব্যক্তির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাওয়ামারা-বারইপটল গ্রামের প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তাটি ৩৭ বছর যাবত বেহাল দশায় পরিণত হয়ে Read more

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার
ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার

ইরাকের বাগদাদ শহরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (২২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের Read more

ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা
ডেটিং অ্যাপে পলাশের একাউন্ট, তরুণীর সতর্কবার্তা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম ব্যবহার করে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিষয়টি নজরে এসেছে অভিনেতার।এমন স্পর্শকাতর Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন