মোরা গরিব মানু, মোগো কপালে ইলিশ নেই। এগুলা খাবে বড়লোক মানু, আমরা না। এভাবেই আক্ষেপ করে বলেন বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের অটোচালক মনিরুল ইসলাম।ইলিশের মৌসুম চলছে। বঙ্গোপসাগর ও মোহনার নদীগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। কিন্তু বাজারে গিয়ে দেখা যায়, সেই ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম এতটাই চড়া যে নিম্ন ও মধ্যবিত্তের কপালে এখন আর রুপালি ইলিশের স্বাদ নেই।তালতলী মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে ইলিশ চারটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে–২০০-৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি ৮৫০ টাকা (প্রতি মণ ৩৫ হাজার টাকা)  ৪০০-৬০০ গ্রাম প্রতি কেজি ১,৫০০ টাকা (মণ ৬০ হাজার)  ৭০০-৯০০ গ্রাম প্রতি কেজি ২,০০০ টাকা (মণ ৮০ হাজার)  ১ কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ৩,০০০ টাকা (মণ ১ লাখ ২০ হাজার টাকা)  স্থানীয় জেলে দেলোয়ার হাওলাদার বলেন, ‘গত দুই বছর ধরে নিজেরা ইলিশ খেতে পারিনি। মাছ ধরি, কিন্তু সেই মাছ চলে যায় বাইরের জেলায়।’মাছ ব্যবসায়ী মজিবুর রহমান ফরাজী জানান, ‘পায়রা নদীর জেলেদের জালে ধরা ইলিশ স্থানীয় বাজারে খুব একটা বিক্রি হয় না। ঢাকা, যশোর, খুলনা, পাবনা, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় রপ্তানি হয়। বড় সাইজের ইলিশের সবচেয়ে বেশি চাহিদা মাদারীপুরে, যেখানে প্রবাসীরা কিনে থাকেন।’তিনি আরও জানান, অবতরণ কেন্দ্রের ইলিশ পাইকারদের ডাকের ভিত্তিতে বিক্রি হয়। স্থানীয় মানুষের পক্ষে এই দামে মাছ কেনা অসম্ভব।স্থানীয় শিক্ষক ও চাকরিজীবীরা বলছেন, ‘এক সময় বছরে একবার হলেও ইলিশ খাওয়া যেত। এখন যারা খায়, তারা বিলাসিতা করেই খায়।’নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘গত দুই বছর ইলিশ কিনে খেতে পারিনি। বাজারে গিয়ে হাই তুলে ফিরতে হয়।’আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, ‘আমরা ইলিশের উৎপাদন ও সংরক্ষণে কাজ করি, মূল্য নির্ধারণে নয়।’বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন মিয়া বলেন, ‘দামের বিষয়ে জেলায় একটি মূল্য নির্ধারণ কমিটি আছে। কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) সকালে Read more

১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি
১৭ বছরে পরিকল্পিত নগরায়ণে ব্যর্থ সিডিএ, বাধা মৌজা দর ও হুকুমদখল নীতি

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। বন্দরনগরী হিসেবে অর্থনীতি, বাণিজ্য ও শিল্পের অন্যতম কেন্দ্র। অথচ এই নগরীতেই গত ১৭ বছরে পরিকল্পিত Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র-জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন Read more

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসেই (জুলাই) জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী Read more

চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে সংঘটিত পুলিশের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন ধরে পলাতক থাকা ছিনতাইচক্রের মূল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন