বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নির্যাতিতা।এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিএন্ডবি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯) কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ও ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম(২০) অভিযুক্তদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের স্বীকার ওই নারী রবি কোম্পানির সিম বিক্রি করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি সিম ক্রয়ের কথা বলে ওই নারীকে সিএন্ডবি বাজার আসতে বলেন। ওই বিক্রয়কর্মী রাত ৮টার দিকে সিএন্ডবি বাজারে আসে, তবে বাজারে সিম ক্রয়ের জন্য কেউ না আসায় সে কিছুক্ষণ পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এসময় সিএন্ডবি বাজার পার হয়ে খুলনা বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে একটি ছেলে তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই নারীর শনাক্ত মতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ওই নারীর শনাক্ত মতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। জুলাই মাসে বাংলাদেশ সফরে Read more

ঢাকার দুই স্থানে আজও অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকার দুই স্থানে আজও অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানী ঢাকার ২ স্থানে আজও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। একদিকে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে Read more

ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার
ফুলবাড়ীতে ইস্কাপসহ মাদক দম্পতি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে Read more

কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
কিশোরগঞ্জে ঘাটের সড়ক তলিয়ে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন