উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করলেও দুর্ভোগে তিস্তা পাড়ের পাঁচ হাজার পরিবার।বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে তিস্তা পাড়ের হাজারো মানুষ নতুন করে বন্যা আতঙ্কে পড়েন।জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বুধবার সকাল থেকে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি কমলেও তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।এদিকে, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আদিতমারী উপজেলা চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলা খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে। তবে আজ সকাল থেকে পানি কমতে শুরু করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে চিকিৎসার নামে প্রতারণা, ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুর বাজারে চিকিৎসা সেবার নামে প্রতারণা ও নানা অনিয়মের দায়ে মো. আব্দুল হাই নামের এক ভুয়া ডাক্তারকে এক লাখ Read more

রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) Read more

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (১৭ Read more

টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন