মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও, পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ করা হয়েছে চলচ্চিত্রটি। কারণ হিসেবে রয়েছে ডিজনির নতুন চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এক ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করেছে। লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন-নাহার ও মার্কিন বিনোদনমাধ্যম ডেডলাইন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক প্রেক্ষাপটে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।লেবানিজ এক চলচিত্র সংস্থা জানায়, বেশ আগে থেকেই ইসরায়েলি হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছেন গ্যাদত। ফলে তার অভিনীত কোনো সিনেমায় দেশটিতে মুক্তি পায়নি।বৈরুতভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাল গ্যাদতের নাম বহু আগেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকা-তে রয়েছে। ফলে তার অভিনীত কোনো ছবি সেখানে মুক্তি পায় না। ‘স্নো হোয়াইট’ ব্যতিক্রম নয়।মূলত জার্মান লেখক গ্রিম ভাইদের রূপকথা ‘স্নো হোয়াইট’-এ বলা হয়েছিল, স্নো হোয়াইট হবেন “বরফের মতো সাদা”। সেই অনুসারেই চরিত্রটি নিয়ে দর্শকদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু ডিজনি ২০২১ সালে ঘোষণা দেয়, লাতিন বংশোদ্ভূত অভিনেত্রী রেচেল জেগলার হবেন নতুন স্নো হোয়াইট। এতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।মুক্তির আগেই বিতর্ক এতটাই তীব্র হয় যে, ডিজনি ছবির প্রিমিয়ার অনুষ্ঠান সীমিত করে ফেলে।প্রথম ‘স্নো হোয়াইট’ চলচ্চিত্র নির্মিত হয় ১৯০২ সালে, নির্বাক সংস্করণে। এরপর এ রূপকথা এসেছে সবাক ও অ্যানিমেটেড রূপে। ডিজনির সাম্প্রতিক সংস্করণটি এই জনপ্রিয় চরিত্রের আধুনিক রূপায়ণ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে অপপ্রচার
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে অপপ্রচার

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসাকেন্দ্রিক এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকে ‘যুবলীগ কর্মী’ সাজিয়ে সংবাদ সম্মেলন করেছেন Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?

সাংবাদিক—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ব্যস্ত, ছুটে চলা আর খবরের পেছনে লেগে থাকা মানুষদের ছবি। সময়ের ঘোরে নিজের জীবন ভুলে Read more

বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার
বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা Read more

যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা
যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা

কয়েক মাসব্যাপী অচলাবস্থার পর অবশেষে ইউরোপের সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের দুই প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন