গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার এক বছর অতিবাহিত হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ এর সরকারি ওয়েবসাইটে এখনো রয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।২৫ জুলাই ( শুক্রবার) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সরকারি ওয়েব সাইট (তথ্য বাতায়ন) পর্যবেক্ষণে করে এই ছবি দেখা যায় । যার ভিডিও ও স্ক্রিনশট রয়েছে সময়ের কন্ঠস্বরের এই প্রতিবেদকের কাছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ এর https://dphe.manikganj.gov.bd/ এই ওয়েবসাইট ঘেঁটে জানা যায়,  সরকারি ওয়েবসাইটের কভার ফটোতে সুকৌশলে কয়েকটি ছবির পর রয়েছে শেখ হাসিনা ও তার মন্ত্রীদের একটি ছবি।অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই সরকারী ওয়েবসাইট থেকে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়। এই আদেশকে  বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী গাজী ফাতেমা ফেরদৌস এখনো তারও অধিদপ্তরের ওয়েবসাইটে রেখেছে শেখ হাসিনার ছবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, ‘এতে প্রামাণিত হয় যে রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে এখনো শেখ হাসিনার লোকজন রয়েছে। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে মনে প্রাণে রেখে চলিছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১ বছর পরও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি সরকারি ওয়েব সাইট থেকে না সরানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী গাজী ফাতেমা ফেরদৌস বলেন,  সরকারি ওয়েব সাইড আপডেট করা হয়নি। খুব তাড়াতাড়ি আপডেট করে দিব।এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড.মনোয়ার হোসেন এর মুঠোফোন ও whatsapp এ বারবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয় নি। মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট ঘেটে দেখা যায় , নির্বাহী প্রকৌশলী গাজী ফাতেমা ফেরদৌস ২০১৮ সালের নভেম্বর মাসে এখানে যোগদান করেন এবং প্রায় দীর্ঘ ৮ বছর যাবত একই স্থানে রয়েছে। অন্যান্য উপজেলা কর্মকর্তাদের বদলী হলেও তিনি কখনো বদলি হয় না। অদৃশ্য এক ক্ষমতার বলে দিনের পর দিন এখানে রয়ে যাচ্ছেন এই নির্বাহী প্রকৌশল গাজী ফাতেমা ফেরদৌস। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই
চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই

বরিশালের চরমোনাই ঘাটে অবস্থানরত ‘এমভি মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।লঞ্চ Read more

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে Read more

চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাঁটি এলাকায় একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন