প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন বুকিং না থাকা, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্যসহ বিভিন্ন কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২ এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। শুক্রবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টার্মিনাল ১- থেকে  মোট ১২৮ জনকে আটক করা হয়, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন।টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন।মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‌’নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে, বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে। তিনি আরো বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।এর আগে, গত ১১ জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায়  কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের Read more

ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে Read more

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক Read more

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন