উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আইমান (১০) নামের ওই শিশুটি ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।শুক্রবার সকাল সাড়ে ৯টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়।এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।আইমান মারা যাওয়ার পর এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আরও ৪১ জন। এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্রাজেডিতে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জন মারা গেছে। এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। যা শুধু এই  পহেলা বৈশাখকে কেন্দ্র করে করা হয়েছে। এক সময়ে ঘুড়ি Read more

তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি Read more

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা

বাংলাদেশের সার্বিক পরিস্থিতে কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. Read more

ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু
ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে Read more

মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে
মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে Read more

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার

সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন