জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও এসবের কিছুই জুলাই আন্দোলনের নেতৃত্বকে দেশ গড়ার প্রত্যয় থেকে হটাতে পারবে না বলে দাবি স্থানীয় এনসিপি নেতাদের। জানা গেছে, এনসিপি প্রতিনিধি দল বরিশাল থেকে কোটালীপাড়া সড়ক হয়ে গোপালগঞ্জ আসবে এই খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার (১৬ জুলাই) সকাল থেকে গোপালগঞ্জ টু কোটালীপাড়া সড়কে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া কাঠি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।এদিকে দুপুর ১২টার দিকে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সদর উপজেলা কংশুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।সূত্র জানায়, গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলার কংশুর এলাকায় বেশকিছু আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নেতাকর্মী সেখানে নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা দেওয়া সম্ভব হচ্ছে না।এদিকে, এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।তবে স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা বলেন, গোপালগঞ্জের সাধারণ ছাত্র জনতাই ওই দলের অল্প সংখ্যক অন্ধভক্ত লোকজনের নিষিদ্ধ কর্মকাণ্ড রুখে দিবে বলেই আমাদের বিশ্বাস। কেউ নতুন বাংলাদেশে পথ রুখে দিতে পারবে না। আমরা সেটা হতে দিব না। জুলাই আন্দোলনকারীরা তখনই মাথায় কফিন বেঁধে নেমেছিল তাদের মৃত্যুর ভয় নেই। কিছু কুক্ষিগত মানুষের হাতে দেশ থাকবে না এই দেশ হবে সবার।তারা বলেন, কিছু কুক্ষিগত মানুষের হাতে দেশ থাকবে না এই দেশ হবে সবার। সবার হবে সমান অধিকার। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠাল ফলের কদর দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় পাহাড়ি টিলা ভূমি সমৃদ্ধ লাল মাটি Read more

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।শুক্রবার (২০ মার্চ) ঈদের Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোছাঃ আসমা Read more

সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১
সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়  বজ্রাঘাতে ২ জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা Read more

বিশ্বের ৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প
বিশ্বের ৭টা যুদ্ধ থামিয়েছি, আমার ৭টা নোবেল পাওয়া উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামানোর কৃতিত্ব Read more

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না: রিজভী

ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন