যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামানোর কৃতিত্ব তার, আর এজন্য তার ৭টি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।তার মতে, তার থামানো সাতটি যুদ্ধের প্রতিটার জন্যই আলাদা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত তার। রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।”তিনি বলেন, “একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুই দেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি— ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।”ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে যেমন বলেছিলাম, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রাখো, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরপর তারা থেমে যায়।”তিনি বলেন, অনেকে তাকে বলেছেন- যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তবে নোবেল পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলি, তাহলে বাকি সাতটা কী? আমার তো প্রতিটির জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো সাতটা থামিয়েছি, এটা তো মাত্র একটা— যদিও বড় যুদ্ধ।”রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে তিনি আরও বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে তিনি হতাশ হয়েছেন। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধও শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক

গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, আজ আহমেদাবাদে মর্মান্তিক Read more

কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার
কোটি টাকা চাঁদা দাবি: কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে Read more

৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন