বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দুই নেতার মধ্যে এই হৃদ্যতাপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ফোনালাপকালে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।শাহবাজ শরীফ দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করে বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। পাকিস্তানের জনগণের পক্ষ থেকেও তিনি বাংলাদেশের জন্য শুভকামনা ব্যক্ত করেন।এক্স পোস্টে আরও জানানো হয়, উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা যেকোনো মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ এবং কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে দুই প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী তারেক রহমানও শাহবাজ শরীফের শুভেচ্ছার উত্তরে তাঁকে ধন্যবাদ জানান এবং পাকিস্তানের জনগণের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু
ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

ভারতের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ৬ কিশোরী ডুবে মারা গেছে। ঘটনার সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ফোনে রিলস Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ Read more

বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে
বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা ও আর্দ্র হয়ে থাকে। বৃষ্টির দিনে এসি ব্যবহার Read more

‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প
‘ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী’: ট্রাম্প

মাত্র একদিন আগেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রুশ হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন। আর এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন