‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শোক। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’।গত বছর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়।তাই দিবসটি উপলক্ষে বরিশালে জাতীয় পতাকা অর্ধনমিত, দোয়া মোনাজাত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে।বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের পাশাপাশি ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান।কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি আই জি মনজুর মোরশেদ আলম, সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।একই সাথে বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।পরে সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে কলেজ শিক্ষার্থীরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, বিভিষিকাময় সেই দিনগুলির কথা তুলে ধরেন।তারা বলেন, ১৬ জুলাই বরিশাল বিএম কলেজ ফ্যাসিবাদ মুক্ত হয়। কিন্তু এমনটা করতে গিয়ে ধারাবাহিক আন্দোলনে অনেকবার মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছি।জুলাইয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আরো বলেন, জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি জুলাই ঘোষণাপত্র। খুব দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হোক, আজকের এই দিবসে এমন প্রত্যাশা তাদের।অন্যদিকে দিবসটি উপলক্ষে বরিশালে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বিভিন্ন সংগঠন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা Read more

বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাঁশখালীতে প্রায় এক মাস ধরে ওয়াহিদুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। ওয়াহিদ উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের Read more

বাংলাদেশে আসছেন মালা আলি কুর্দিস্তানি!
বাংলাদেশে আসছেন মালা আলি কুর্দিস্তানি!

বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব মালা আলি কুর্দিস্তানি। বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক Read more

আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী
আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের কোন ভিত্তি নেই: রিজভী

অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৫ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন