টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত জিয়ারত মৃধা, মামুন মিয়া ও নুরজাহান বেগমের ফাঁসির দাবি করে বক্তৃতা করেন নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান প্রমুখ।উল্লেখ্য, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে জামুর্কী গুচ্ছগ্রামে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়াকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের জিয়ারত মৃধা, তার স্ত্রী নুরজাহান বেগম এবং শ্যালক মামুন মিয়া। এই ঘটনায় নিহত ফালু মিয়ার বাবা জলিল মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর Read more

‘২০২৪ সালের ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি’
‘২০২৪ সালের ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি’

গুলশানে সাবেক একজন এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম Read more

যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!

বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে Read more

লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব Read more

বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন
বেরোবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে 'জয় বাংলা' লেখার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন