যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।ভিকটিম জাকিয়া পারভীন (১৫) শার্শা উপজেলার কাগমারী গ্রামের জাহিদ হোসেনের মেয়ে। সে স্থানীয় কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষার পর জাকিয়া তার মা শিখা খাতুনের (৩৬) সঙ্গে বাড়ি ফিরছিল। এসময় বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান (২২) এবং ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬) সহ আরও ১০-১২ জন যুবক মোটরসাইকেল ও একটি সাদা প্রাইভেটকারে করে তাদের পথ রোধ করে।এসময় দুর্বৃত্তরা শিখা খাতুনকে বেদম মারধর করে এবং সুমন হোসেন অস্ত্রের মুখে জাকিয়াকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী মা শিখা খাতুন বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো জাকিয়াকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মূল অভিযুক্ত সুমন, জিসান, নাইমুরসহ কাউকেই আটক করা হয়নি।জাকিয়ার বাবা জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, “এর আগেও সুমন আমার মেয়েকে একবার জোর করে তুলে নিয়ে গিয়েছিল। পরে আমরা তাকে অন্য স্কুলে ভর্তি করাই। আজ আবার একই কায়দায় অস্ত্র ঠেকিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।”স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, “পরীক্ষা শেষে মা-মেয়ের ওপর প্রকাশ্যে হামলা ও ছাত্রী অপহরণ অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের ধরতে এবং মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।”ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা দ্রুত জাকিয়াকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

জানা গেল নাহিদ-সারজিস-জারা-নাসীরুদ্দীনরা কে কোন আসনে লড়বেন
জানা গেল নাহিদ-সারজিস-জারা-নাসীরুদ্দীনরা কে কোন আসনে লড়বেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা কে কোন আসনে প্রার্থীতা করবেন, সে Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ভোলা থেকে ১০টি রুটে নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এর মধ্যে ইলিশা-মজুচৌধুরীর হাট রুটটি বন্ধ চার দিন ধরে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন