রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ লেখার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুবকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রক্টর ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার ও শাখা প্রধান বেলাল হোসেন। তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় ছাত্রদল আহ্বায়ক আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।এছাড়াও গভীর রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরি সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি লেখা দেখা যায়।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক
টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা ও ফাঁকা গুলিতে আতঙ্ক

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

বাংলাদেশীসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশীসহ  ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

শরিফুল খান প্লাবন: সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার Read more

প্রকাশ্যে গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করা যুবদল নেতাকে ৩ দিনের আল্টিমেটাম
প্রকাশ্যে গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করা যুবদল নেতাকে ৩ দিনের আল্টিমেটাম

রাজনৈতিক পরিচয়ের আড়ালে দখলদারিত্ব, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। এমনকি সেনাবাহিনীর কাছে বিচার চাওয়ায় প্রতিশোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন