ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর ২০টি স্থানে বাঁধ ভেঙে যায়। ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন।আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে তারা কর্দমাক্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখনও যান চলাচল বন্ধ রয়েছে পরশুরাম সড়কে। যেসব এলাকা থেকে পানি সরে গেছে, সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে।জেলা প্রশাসন থেকে দেওয়া তথ্যমতে জানা যায়, মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার তিন মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাগলনাইয়া পয়েন্টে হরিপুর এলাকা হয়ে মুহুরী নদীর পানি ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঁইয়ার কিছু গ্রাম বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।এদিকে গেল রাতে ফেনী শহরের পেট্রোবাংলা এবং আরামবাগ এলাকায় আবার কিছুটা পানি উঠেছিল। তবে সকালে নেমে গেছে। এ বন্যায় ৩৭ হাজার মানুষ পানিতে নিমজ্জিত ছিল। এখনো সাড়ে চার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। ৫০০০ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছে। এখনো ৮৭টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। উপজেলাগুলোতে ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গতদের মধ্যে ২২০০ প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার দেওয়া হয়েছে।ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, পরশুরাম ও ফুলগাজী অংশে নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাগলনাইয়া ও ফেনী সদর অংশে পানি অনেক বাড়ছে। বাঁধের ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকছে। পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বন্যায় সর্বশেষ ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে ৬৭, পরশুরামে ২৭, ছাগলনাইয়ায় ১৫, ফেনী সদর ও দাগনভূঁইয়ার দুটি গ্রাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম
বাঘাইছড়িতে বন্যায় বিপর্যস্ত বিদ্যালয়, বন্ধ শিক্ষাকার্যক্রম

অতি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় হাঁটুসমান পানিতে Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় Read more

সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে Read more

চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর

বেওয়ারিশ, নামহীন, অচেনা- যাদের মৃত্যুর পরও কেউ দাবি করে না, যাদের জন্য কাঁদে না কোনো আপনজন, তাদের শেষ গন্তব্যে পৌঁছে Read more

পাম্প চালক থেকে কোটিপতি!
পাম্প চালক থেকে কোটিপতি!

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বাস টার্মিনাল এলাকায় গড়েছেন আলিশান তিন তলা ভবন। নামে -বেনামে বিভিন্ন Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন