দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে সূর্য আড়ালেই রয়েছে। রোদের অনুপস্থিতির সঙ্গে উত্তরের শীতল হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা এতটাই ছিল যে তা অনেকটা বৃষ্টির মতো ঝরেছে। এর প্রভাবে শীতের দাপটে বিপাকে পড়েছে নিম্নআয়ের ও কর্মজীবী মানুষ। শীত থেকে রক্ষা পেতে অনেককে খড়কুটো কিংবা আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা গেছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে শনিবার তা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদরা বলছেন, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সাম্প্রতিক সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমতির দিকে। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে থাকলেও রোববার সারাদিন সূর্যের দেখা মেলেনি। উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে এবং এ পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

গত মাসে গৃহীত একটি চুক্তির আওতায় ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি Read more

পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর
পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে Read more

ইরানি হামলায় বন্ধ হাইফার তেল পরিশোধনাগার, নিহত ৩
ইরানি হামলায় বন্ধ হাইফার তেল পরিশোধনাগার, নিহত ৩

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত একটি প্রধান তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।তেল Read more

মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আলিফ সর্দার (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য Read more

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার
সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

বিশ্বের মানুষের নজর এখন গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দিকে। ঐতিহাসিক এ মিশনে বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী, শিল্পী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন