ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন কুসুমপুর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেন।বুধবার (২১ মে) রাত ১০ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুসুমপুর বিওপির নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের বৃত্তি পাড়ার জামে মসজিদের পাশে বুধবার সকাল ৯ টার সময় অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার নিশানবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে আসলাম ফকির (৫৩), বারইখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৪৩), পিরোজপুর জেলার চন্ডিপুর গ্রামের মুদাচ্ছের আলী গাজীর ছেলে নাসির গাজী (৩৭), নড়াইল জেলার চরআড়িয়ারী গ্রামের হান্নান মৃধার ছেলে হাবিবুল্লা মৃধা (১৭) এবং ভোলা জেলার দালালপুর গ্রামের মো. সুমনের ছেলে সজিব (১৬)।আটককৃতরা বিজিবির কাছে জানিয়েছেন, তারা বিভিন্ন সময় বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে যান। এরপর তারা ভারতের মুম্বাই শহরে রাজমিস্ত্রীর কাজ করতেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম

গ্রীষ্মকালে তীব্র রোদ, তাপ, ধুলা এবং ঘামের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্রণ, রোদে পোড়া, ফুসকুড়ি Read more

প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. Read more

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত
পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন