২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ কম। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।এবার, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী, যা বিগত কয়েক বছরের তুলনায় কম।তবে, ফলাফলের এমন ভরাডুবিতে গণিত বিষয় খারাপ ফলাফলকে দায়ী করেছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণার পরে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম জানান, এবার গণিত বিষয়ে ফলাফল খারাপ করার কারণে এর চাপ সমগ্র ফলাফলের উপর গিয়ে পড়েছে।গণিত বিষয়ের ফলাফল বিবরণীতে জানা যায়, এবছর গণিত বিষয়ে পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৬৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ১ লক্ষ ২০ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ০১ শতাংশ।এদিকে, সরেজমিনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর গণিত বিষয়ের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা নিজেরাও চিন্তিত ছিলেন পরীক্ষার ফলাফল নিয়ে।নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা জাহান বলেন, ‘পরীক্ষা দিয়ে আসার পর থেকেই ফলাফল নিয়ে চিন্তিত ছিলাম। বিশেষ করে গণিত পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়েছে।’নবাব কুমিল্লা নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘মেয়েদের ফল তুলনামূলক ভালো হলেও সামগ্রিকভাবে প্রস্তুতির ঘাটতি এবং অভ্যাসের অভাব রয়েছে। অভিভাবকরাও যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। এ বিষয়ে দ্রুত পরিবর্তন জরুরি। এছাড়াও যে বিষয়গুলো খারাপ হয়েছে, সে বিষয়গুলো এবার থেকে এক্সট্রা কেয়ার করা হবে শিক্ষার্থীদেরকে।’কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম বলেন, ‘গণিত বিষয়ের ফলাফল কেন খারাপ হয়েছে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা স্কুল প্রধানদের সাথে বসে ফলাফল খারাপের কারণগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি।মূলত Read more

ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

১৬ জুন: নামাজের সময়সূচি
১৬ জুন: নামাজের সময়সূচি

যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। Read more

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান  গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার Read more

২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি
২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন