বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেছেন, ‘গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক— এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷’তিনি আরও বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মধ্যমে।বিতারিত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা Read more

এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইতি টানতে দীর্ঘ ৩ বছর পর শুক্রবার (১৬ মে) প্রথমবার সরাসরি আলোচনায় বসে দু’দেশের প্রতিনিধিরা। তুরস্কের Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমেছে, যার কারণে বিশ্ববাজারে এর মূল্য Read more

শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির
শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির

ফেইসবুক প্রোফাইলে লাল রঙ সহ চোখে মুখে লাল কাপড় পড়ার পরিকল্পনা কার এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সেই তথ্য Read more

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র
সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র Read more

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন