ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।এছাড়া, গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৭ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ১৮৪ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজার ৪৯২ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৮৬ ফিলিস্তিনি নিহত এবং আরও ১১ হাজার ৪৫১ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া
উপস্থাপনা দিয়ে ফিরলেন মুমতাহিনা টয়া

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।কাজের বাইরে Read more

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের Read more

৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ
৩৫ বছর পরও থামেনি সেই রাতের আর্তনাদ

কখনো কখনো কোনো রাত পুরো জীবনের গায়ে এমনভাবে ছাপ ফেলে দেয়- যার দাগ কোনোদিন মোছা যায় না। ১৯৯১ সালের ২৯ Read more

রাজধানীতে অভিযানে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে অভিযানে আ.লীগের  ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ আগস্ট) Read more

গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় Read more

পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন