কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।বিজিবি জানায়, সোমবার (৭ জুলাই) রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৭১/২ এস এলাকাসংলগ্ন বেলবাড়ী থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের সোহাগ মিয়া (২৬), পূর্বধলার বলিয়াকান্দা গ্রামের সাইদুর হক (২৪) এবং রাণীখং গ্রামের হজরত আলী (২৮)।আটক মানব পাচারকারীরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।একই ঘটনায় আরও দুই পাচারকারী মো. নাজমুল হোসেন (৩২) ও মো. আব্দুল আলিম (৪২) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে বেলবাড়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’

৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী
কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ‎রোববার (১৮ Read more

বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি
বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ
যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোশপোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন