নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।‎এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকায় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি Read more

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ Read more

নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে Read more

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন