প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে।মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিতে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই প্রতিনিধি দলে রয়েছেন।গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে বলা হয়েছে—আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধি দল ইতোমধ্যে আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে।এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন সমাধান হবে, আমরা আশা করি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন